রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী মেগা জব ফেয়ার

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬

মোঃ আকরাম হোসেন।।বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলার বেকার ও চাকরিপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘মেগা জব ফেয়ার’ (চাকরি মেলা)। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দাদের জন্য আয়োজিত এই মেলায় এসএসসি থেকে শুরু করে মাস্টার্স উত্তীর্ণ সকল যোগ্যতার প্রার্থীদের চাকরির সুযোগ থাকবে। এমনকি যাদের সরকারি চাকরির নির্ধারিত বয়সসীমা শেষ হয়ে গেছে, তারাও এই মেলায় অংশ নিয়ে আবেদনের সুযোগ পাবেন।

আয়োজক সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে এবং দিনশেষেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। মেলায় নির্বাচিত প্রার্থীদের পদায়ন টাঙ্গাইল জেলাসহ দেশের যেকোনো স্থানে হতে পারে। নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। নিয়োগের ক্ষেত্রে যেকোনো ধরণের তদবির প্রার্থীর সরাসরি অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জনসেবা চত্বরের প্রবেশপথের রেজিস্ট্রেশন বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সাথে আনতে হবে:

 * পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)

 * পাসপোর্ট সাইজের ছবি

 * জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ

 * সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ফটোকপি

টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে জেলার সকল যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের এই সুযোগ গ্রহণ করে মেলায় উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews