রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

নাটোরের লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটর সাইকেল ও মোবাইল উদ্ধার

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোর জেলার লালপুর থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট মধ্যরাতে (২৯ আগস্ট রাত্রী ১২:১০ ঘটিকায়) লালপুর থানার এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বিরোপাড়া গ্রামস্থ মোঃ ইমান আলীর বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই দুই আসামিকে তল্লাশি করে ১৫ পিস ইয়াবা, ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ৩টি ব্যবহৃত মোবাইল সেট উদ্ধারসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

শাকিব আহম্মেদ লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধির পাঠানো চিত্রে। 

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মাহফুজ মন্ডল (২৬): পিতা-মৃত মকলেছুর রহমান, সাং-ঈশ্বরপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর।

মোঃ সোহাগ মন্ডল (২৫):পিতা-মোঃ মজনু মন্ডল, সাং-ধোপাপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী।

থানার রেকর্ড পর্যালোচনা করে পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও ফৌজদারি মামলা রয়েছে। ১নং আসামি মাহফুজ মন্ডলের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ সালের একটি মারামারি ও চুরির মামলা (মামলা নং-১৭, তারিখ: ১৯/০৭/২০২১) এবং ২নং আসামি সোহাগ মন্ডলের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি ডাকাতির প্রস্তুতিমূলক মামলা (মামলা নং-১, তারিখ: ০১/১০/২০২৩) রয়েছে,

এ বিষয়ে লালপুর থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের অদ্য (২৯ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews