রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

জয়পুরহাটে অনলাইন জুয়ায় যুক্ত ২ যুবক গ্রেপ্তার, জব্দ ২টি স্মার্টফোন

আব্দুল কাদের, জয়পুরহাট / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
জয়পুরহাট সদর উপজেলায় অনলাইন জুয়া খেলার অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর গ্রামের তিনমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ জেলার রজাকপুর গ্রামের মো. হৃদয় মিয়া (২২) ও মো. সাফি হোসেন (২৩)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করার সময় গতনশহর তিনমাথা মোড়ের ‘পলাশ ভ্যারাইটি স্টোর’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিরস্ত্র) শাখাওয়াত হোসেন ও এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল নোমান। সঙ্গে ছিলেন এএসআই সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ও পারভেজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews