রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

দোয়ারাবাজারে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযে ইসলামিয়ার মুবারক র‌্যালি

-
ইমন আহমদ | সুনামগঞ্জ জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ ধারণের আহ্বান

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাজারো মানুষের অংশগ্রহণে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

র‌্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই দোয়ারাবাজার মডেল জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। র‌্যালির আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভাটি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান ও তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোর পথ দেখিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করতে পারলে ব্যক্তি জীবন সুন্দর করার পাশাপাশি সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।”

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবতার জন্য অনুসরণীয়। সত্য, ন্যায়, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার এবং তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবন থেকে সততা, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিনয়, এতিম-অসহায়ের প্রতি সহমর্মিতা এবং দুর্বলের অধিকার রক্ষার শিক্ষা পাওয়া যায়। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে বাদ জোহর ‘মুবারক র‌্যালি’ বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা মহানবী (সা.)-এর প্রশংসায় বিভিন্ন নাত ও কাসিদা পরিবেশন করেন।

র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তালামীযে ইসলামিয়ার নেতাকর্মী, আল ইসলাহ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলার উপদেষ্টা হাফিজ আমিরুল ইসলাম, সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড দোয়ারাবাজার উপজেলা সভাপতি হাফিজ বুরহান উদ্দিন লায়েক, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ শরিয়ত আলী, সমাজসেবক মাওলানা আব্দুল বাছিত খান, মাওলানা ফারুক আহমদ খান, মাওলানা জমির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শহিদুল ইসলাম, আবদুল ওয়াহিদ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আনোয়ার হোসাইন, তালামীযে ইসলামিয়ার বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করায় দোয়ারাবাজারবাসী, প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে র‌্যালির কারণে সাময়িকভাবে সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় নগরবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews