রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

লোহাগড়ায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়, বৃক্ষরোপণ

-
সরওয়ার কামাল | স্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। রোববার (৩০ আগস্ট) সফরকালে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদে পৌঁছে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মান, চলমান উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বিভাগীয় কমিশনার সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি জনগণকে আরও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে বেলা দেড়টার দিকে তিনি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণকালে নড়াইলের জেলা প্রশাসক আব্দুল সালাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। সরকারি-বেসরকারি সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বৃক্ষরোপণ কর্মসূচির আগে লোহাগড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন বিভাগীয় কমিশনার। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন অনিয়ম ও জনভোগান্তির বিষয় তুলে ধরেন।

সাংবাদিকদের বক্তব্য শোনার পর বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সরকারি দপ্তরের অনিয়ম-অব্যবস্থাপনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ ও প্রকাশে সহযোগিতা করার নির্দেশ দেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যেকোনো অনিয়মের তথ্য পেলে সংবাদ প্রচার করবেন। এটা আপনাদের অধিকার।”

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

বিভাগীয় কমিশনারের এ সফর ও মতবিনিময়কে ঘিরে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের প্রত্যাশা, সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং সাধারণ মানুষ সরকারি সেবা পেতে হয়রানি থেকে মুক্তি পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews