বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে সদ্য যোগদানকৃত ইউএনওর সঙ্গে স্কাউট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাটুরিয়ার তিল্লিতে ঘণ্টায় ১৫০ টাকা কৃষিশ্রমিকের মজুরি, ‘এ যেন এক টুকরো ইউরোপ’! শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা সংবাদের জোরে নতুন স্বপ্ন রেজোয়ানের! ধামইরহাটে ২০০ টাকার জাল বন্ধক নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ; ৫ জন গ্রেপ্তার মাদক ও অনলাইন জুয়া: জয়পুরহাটে স্বামী-স্ত্রী গ্রেফতার বান্দরবানের লামায় মামুনুল হকের হুঙ্কার—‘গণভোট বাস্তবায়ন করতে হবে’ জয়পুরহাটে রাতের আঁধারে লাউ গাছ কেটে দেওয়ার অভিযোগ, দিশেহারা কৃষক পরিবার রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন

হাইমচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

-
মোহাম্মদ মামুন খান, হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬

৩০ আগস্ট রবিবার সকাল ১০:০০ ঘটিকার সময় চাঁদপুরের হাইমচর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। হাইমচরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধীদের কোনো ধরনের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলম এর বক্তব্যে বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। জনসাধারণের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। তিনি বলেন, এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এলাকার সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গাজী বলেন, হাইমচরের শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতওয়াল বলেন, জনগণের নিরাপত্তা ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি। তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews