রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোঃ আব্দুল জব্বার

মোঃ শরিফুল ইসলাম।। শাহজাদপুর উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দল ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।

তিনি বলেন , ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বিএনপি আজ গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। দীর্ঘ পথচলায় বিএনপি বারবার মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ভূমিকা রেখেছে।

 

তিনি আরও বলেন, এই গৌরবময় দিনে আমি শাহজাদপুরের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপি’র আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সকল শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মোঃ আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে শাহজাদপুর উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ব্যাপক উন্নয়নমূলক কাজের জন্য এলাকায় সুনাম অর্জন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews