মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা ধামইরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

-
মোঃ মোস্তাকিন হোসেন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, বেলুন ওড়ানো ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালিসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধামইরহাটের স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সামসুজ্জোহা খান জোহা রঙিন বেলুন উড়িয়ে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সামসুজ্জোহা খান জোহা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আসছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ দলটি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে।”

তিনি আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে নওগাঁর জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলের মূল শক্তি হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন।

উদ্বোধনী পর্ব শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ধামইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews