মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা ধামইরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ

-
মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আলহাজ্ব আয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, আরাফাত রহমান স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস সালাম এবং শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রওশন আলী রসনাই।

এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-৩-এর সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম এ মুহিত বলেন, “শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে। দেশের এই ক্রান্তিকালে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বিএনপিকে আবারও মানুষের কাতারে নিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথিরা দলের ঐক্য অটুট রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ দোয়া পরিচালনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews