রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ

-
রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপক্ষীয় অংশীদারিত্বে অগ্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে টেকাব (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুন্নাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তৌহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল, শিক্ষা কর্মকর্তা সুলতানা আসমা খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা লিপিকা রাণী সরকার, সহকারী প্রোগ্রামার সোনিয়া আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণে সিংগাইর উপজেলার ১৫ জন যুবক ও ২৫ জন যুব নারীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ভবিষ্যতে কর্মজীবনে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষতা আরও বাড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews