বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ২০০ টাকার জাল বন্ধক নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ; ৫ জন গ্রেপ্তার মাদক ও অনলাইন জুয়া: জয়পুরহাটে স্বামী-স্ত্রী গ্রেফতার বান্দরবানের লামায় মামুনুল হকের হুঙ্কার—‘গণভোট বাস্তবায়ন করতে হবে’ জয়পুরহাটে রাতের আঁধারে লাউ গাছ কেটে দেওয়ার অভিযোগ, দিশেহারা কৃষক পরিবার রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ গ্যাস সরবরাহ এক থেকে দেড় সপ্তাহে স্বাভাবিক হবে : রিজভী ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদীগর্ভে, ভাঙন আতঙ্কে আরও বহু পরিবার

মাদক ও অনলাইন জুয়া: জয়পুরহাটে স্বামী-স্ত্রী গ্রেফতার

-
আব্দুল কাদের, জয়পুরহাট / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে স্ত্রীর কাছে ১০১ পিস ট্যাপেন্টাডল, স্বামীর বিরুদ্ধে অনলাইন জুয়ার অভিযোগ

 

জয়পুরহাটে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্ত্রী এবং অনলাইনে জুয়া খেলার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় স্বামীর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি গ্রামের মোছা. রিনা আক্তার (২২) ও তার স্বামী মো. পাপ্পু (৩৬)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

অভিযানকালে পাপ্পুর বসতবাড়ির সামনে থেকে মাদক বিক্রির অভিযোগে রিনা আক্তারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, একই অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে রিনা আক্তারের স্বামী পাপ্পুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

অভিযানে ডিবির এসআই (নিঃ) মো. শাখাওয়াত হোসেন, এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) মো. সাজেদুর রহমান, এএসআই (নিঃ) মো. আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ অংশ নেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পৃথক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews