টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩ নম্বর লক্ষিন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমাজসেবক ও রাজনৈতিক কর্মী মো. রফিকুল ইসলাম। মেম্বার পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার লক্ষ্যে তিনি নিয়মিতভাবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
মো. রফিকুল ইসলাম ১৩ নম্বর লক্ষিন্দর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, লক্ষিন্দর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং গারোবাজার শাখা সিএনজি-অটো চালক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় তাঁর একটি পরিচিতি তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মো. রফিকুল ইসলাম এলাকার অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। বিশেষ করে সিএনজি ও অটোরিকশাচালকদের বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ের বিষয়ে তিনি ভূমিকা রাখেন বলে জানান স্থানীয়রা। এ কারণে শ্রমিক ও যুবসমাজের একটি অংশের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করা হচ্ছে।
মেম্বার পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ছিলাম এবং খেটে খাওয়া মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। এলাকার অবহেলিত ১ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। তারা আমাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে ১ নম্বর ওয়ার্ডকে লক্ষিন্দর ইউনিয়নের একটি মডেল ওয়ার্ডে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব।”
এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী নির্বাচিত হলে ১ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান