রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

মাদারীপুরে শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবল নিহত, আহত ৯

-
মাহবুবুল ইসলাম,মাদারীপুর সদর উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর সদর উপজেলায় শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে আব্দুস সালাম (৪০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য, এক শিশু ও তার বাবাসহ মোট ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার মঠের বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের গাড়িটি মঠের বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি শিশু সড়কে উঠে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে পুলিশ কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় চার পুলিশ সদস্যসহ শিশু ইমা ও তার বাবাসহ মোট ৯ জন আহত হন। আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও বিষয়টি সুষ্ঠু তদন্তে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews