সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে মাদক নির্মূল বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে শ্যামারচর বাজারে আয়োজিত এ সমাবেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম, চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবারকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান