রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

জয়পুরহাটে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সম্পা আক্তার ববি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল তিলকপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল নোমান। তার সঙ্গে ছিলেন এসআই (নিরস্ত্র) মো. শাখাওয়াত হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ।

অভিযান চলাকালে তিলকপুর বাজারস্থ মেহেদী অটোজের সামনে পাকা রাস্তার ওপর থেকে সম্পা আক্তার ববিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা মালামাল তল্লাশি করে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সম্পা আক্তার ববি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চক শুকানগাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকায়।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews