রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

নাটোরের লালপুরে চুরি হওয়া ভ্যান উদ্ধার, চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

-
শাকিব আহম্মেদ ।। লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ এবং ভ্যান চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকার মো. সোহান প্রামাণিক (২২), মো. মাসুম হোসেন (২৫) ও মো. আলিফ মন্ডল (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চামটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। গ্রামের মো. ইকরাম হোসেনের (৫০) বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি যাওয়া ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়। এ সময় ভ্যান চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

লালপুর থানা-পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ভ্যান চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, গ্রেপ্তার তিন আসামিকে সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হচ্ছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এ অভিযানে চুরি যাওয়া ভ্যান উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। চুরি প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews