‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কালাইয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, কালাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, থুপসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক এবং সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার হার বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করা প্রয়োজন। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বস্তরে সাক্ষরতা নিশ্চিত করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান