রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

জয়মনিরহাটে ৯ পয়েন্টে সুষ্ঠুভাবে সার বিতরণ, স্বস্তিতে কৃষক

-
গোলাম মোস্তফা।। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে নয়টি পয়েন্টে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সার বিতরণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের সারসংকট ও ভোগান্তি নিয়ে কৃষকদের মধ্যে যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কেটেছে। প্রয়োজনীয় সার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ইউনিয়নের নির্ধারিত নয়টি পয়েন্টে সার বিতরণ শুরু হয়। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর ১টার মধ্যেই চাহিদা অনুযায়ী সার বিতরণ সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা। সার পেয়ে কৃষকদের মধ্যে সন্তোষ দেখা যায়।

কৃষকরা জানান, সুশৃঙ্খলভাবে এবং নির্ধারিত পয়েন্টে সার বিতরণের কারণে তাদের কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয়নি। এ পদ্ধতি অব্যাহত থাকলে কৃষকদের সার পাওয়া নিয়ে অভিযোগও থাকবে না বলে তারা মনে করছেন।

জয়মনিরহাট ইউনিয়নের খুচরা সার বিক্রেতারাও এ ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, “এভাবে খুচরা পর্যায়ে সার বিতরণ করা হলে কৃষকের চাহিদা অনুযায়ী সার সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং সার নিয়ে কৃষকদের অভিযোগও থাকবে না।”

সার বিতরণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং করেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ । এ সময় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সুরুজ আলীসহ উপজেলা ও জয়মনিরহাট ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews