রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

” সরকারি মাতামুহুরি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি”

-
সাদ্দাম হোসেন সাইফ | বান্দরবান জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদল-লামার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পাশাপাশি ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়।

 

আয়োজকরা জানান, একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর অভ্যাস ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মোনায়েম, লেকচারার ফাতেমা বেগম, মোস্তাফিজুর রহমান সহ কলেজের শিক্ষকবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আকাশ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকদের প্রত্যাশা, আজকের রোপণ করা প্রতিটি গাছ ভবিষ্যতে ছায়া, অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews