সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

-
মোঃ গোলাম মোস্তফা | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বাগভান্ডার বিজিবি ক্যাম্পসংলগ্ন বাগভান্ডার বাজারের পেছনে একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে এসে জুয়া খেলায় অংশ নিতেন। পুলিশের দাবি, জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবনেরও আসর চলত।

মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় কয়েকজন জুয়াড়ি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের পরিত্যক্ত নর্দমাযুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তার ও পলাতক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ ময়নাল হক (৬৫), পিতা-মৃত আব্দুল খালেক, বাগভান্ডার; মোঃ মাসুম হোসেন (৪৪), পিতা-মোঃ বজলার রহমান, বাগভান্ডার; মোঃ গাজীউর রহমান (৪৭), পিতা-মৃত করিম, খামার পত্রনবীশ; এবং মোঃ নজরুল ইসলাম (৪১), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, বাগভান্ডার। তাদের সবার থানা ভূরুঙ্গামারী।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জুয়া এবং মাদকের আসরগুলো একসঙ্গে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews