সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

লালপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

-
শাকিব আহম্মেদ ।। লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানাধীন মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই (নিঃ) মো. গৌতম কুমার সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া গ্রামের মো. জাব্বার আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় অবস্থান নেন পুলিশের সদস্যরা।

পরে ওই এলাকায় সন্দেহভাজনভাবে অবস্থান করা ফয়সাল হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. ফয়সাল হোসেন নাটোর জেলার লালপুর থানার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মো. মাহাবুল হোসেন ও মোছা. হাজেরা বেগমের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা অবৈধ মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ আরও জানায়, পুলিশের রেকর্ড পর্যালোচনায় ফয়সাল হোসেনের বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটি মামলা নম্বর-৫, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫। মামলাটির চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ফয়সাল হোসেনকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে লালপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews