
বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হিমাংশু রায় হিমেলকে সভাপতি এবং ফারুক হাসান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ঘোষিত নতুন কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সন্তোষ রঞ্জন পাল, মাহবুবা সুলতানা ও নবনীতা দাস পুরকায়স্থ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সন্দীপন শুভ ও সুজন পুরকায়স্থ।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বারিন্দ্র দাস এবং সহ-সাংগঠনিক সম্পাদক মুকুল চন্দ্র দাস। সাংস্কৃতিক সম্পাদক রুনা তালুকদার, সাহিত্য সম্পাদক লাভলী পুরকায়স্থ, সহ-সাহিত্য সম্পাদক শ্রাবণী দাস বিথী, প্রচার সম্পাদক মাহিন উদ্দিন জয় এবং সহ-প্রচার সম্পাদক পাপড়ি রাণী রায়।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জসীম উদ্দীন এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাধন শর্মা।
নবগঠিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মুহিবুর রহমান কিরণ, জামান মাহবুব, অমিতা বর্ধন, হৃষিকেষ রায় শংকর, মিহির মোহন, প্রশান্ত লিটন, অভিনয় সরকার, মলয় পাল, শ্যামল কপালী, বিকাশ আচার্য্য, আব্দুস সামাদ আজাদ, সম্পা মল্লিক, শ্রাবন্তী ঘোষ তমা, হেমা দেবী, প্রমি দেবী, শামছূল আলম, আবুল মহসিন আলম, পপি ভৌমিক, মো. নজরুল ইসলাম, জসীম উদ্দিন কাত, তমাল সিউরী, প্রিয়ন্তি মোদক, জাহাঙ্গীর আলম এবং আল আমিন সুমন আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য মানুষের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে বিকশিত করার অন্যতম মাধ্যম। একটি সমাজের সাংস্কৃতিক বিকাশ ও মূল্যবোধ গঠনে সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ শুধু সাহিত্যচর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়। আগামী দুই বছরে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি নিয়মিত সাহিত্যসভা, আলোচনা, সাংস্কৃতিক আয়োজন এবং নতুন লেখকদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিটির সভাপতি হিমাংশু রায় হিমেল ও সাধারণ সম্পাদক ফারুক হাসান সুজনসহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী দুই বছর ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ সাহিত্যিকদের ঐক্যবদ্ধ রাখা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করা এবং নতুন সাহিত্য সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান