সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ডেমরায় সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

-
মো. আশরাফুল আলম ।। ঢাকা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের মদদপুষ্টদের মাধ্যমে দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং ডেমরা থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শুরু হয়ে বড় ভাঙ্গা পর্যন্ত যায়। পরে বড় ভাঙ্গা এলাকায় একটি অস্থায়ী ট্রাকমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ডা. রফিকের নেতৃত্বে মিছিলটি স্টাফ কোয়ার্টার থেকে বড় ভাঙ্গা পর্যন্ত যায়। ডা. রফিক ঢাকা-৬৯ আসনের কমিশনার পদপ্রার্থী বলেও সমাবেশে জানানো হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. রফিক বলেন, “আমরা সন্ত্রাস ও চাঁদাবাজি চাই না। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজি করি না। ডেমরা থানায় কাউকে সন্ত্রাস ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমরা শান্তি, সম্প্রীতি ও মানুষের ভালোবাসা নিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে চাই।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের পদপ্রার্থী ইউসুফ আলী ও আশরাফুল, ৭০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, যুবদল সেক্রেটারি মো. শরিফ মাদবর, যুবদল নেতা তানজিল, পলাশ ভূঁইয়া ও সুজন।

এছাড়া ৬৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন ও মো. শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি এবং বর্তমানে ৬৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থীসহ ডেমরা থানা যুবদলের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তাদের অভিযোগ, ফ্যাসিস্ট আমলের সন্ত্রাসী ও চাঁদাবাজরা এখনও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, ডেমরার মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের কোনো স্থান হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন।

সমাবেশের শেষ পর্যায়ে বক্তারা “সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ডেমরা চাই” এবং “ফ্যাসিস্টদের ডেমরায় ঠাঁই নাই”—এমন বিভিন্ন স্লোগান দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews