
‘মাদকের বিরুদ্ধে ফুটবল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাগভান্ডার যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে স্থানীয় খেলার মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইফতেখারুল শ্যামা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম আপেল শিকদার এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাইদুল ইসলাম শেখ।
এছাড়া স্থানীয় অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলায় ধারাভাষ্য প্রদান ও সার্বিক পরিচালকের দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোকাদ্দেস হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দ বলেন, “মাদকমুক্ত ও সুস্থ-সবল সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাঠমুখী করতে বাগভান্ডার যুব সংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটে। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।