রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

পাঁচবিবির কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করে বিভিন্ন শ্রেণির ২৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে তাদের উপজেলা মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে বিপুলসংখ্যক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলাকালে হঠাৎ করে বিভিন্ন শ্রেণির ছাত্রীরা মাথাব্যথা ও অসুস্থতার কথা জানাতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। পরে অসুস্থ ছাত্রীদের বিকেলে হাসপাতালে নেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ জানান, মঙ্গলবারও বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক ছাত্রী সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে শিক্ষক কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর আরও কয়েকজন ছাত্রী মাথাব্যথাসহ অসুস্থ হয়ে পড়ে।

তিনি জানান, এর পরদিন বুধবার আবারও ক্লাস চলাকালে হঠাৎ করে বিভিন্ন শ্রেণির আরও ১৮ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এর আগে ও পরে মিলিয়ে অসুস্থ ছাত্রীর সংখ্যা প্রায় ২৫ জন বলে জানা গেছে।

অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল রওজা জান্না বলেন, স্কুলে আসার পর থেকেই তাঁর মাথাব্যথা শুরু হয়। প্রথম ক্লাস করার পর মাথাব্যথা বেড়ে গেলে তিনি বেঞ্চে মাথা রেখে শুয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কী হয়েছে, তা তিনি বলতে পারেননি।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, বিদ্যালয়ে থাকাকালে তাঁর মাথাব্যথা শুরু হয়। তবে কী কারণে এমন হয়েছে, তা তিনি বলতে পারেননি।

এদিকে একই সময়ে বিভিন্ন শ্রেণির এতসংখ্যক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে কী কারণে ছাত্রীরা একসঙ্গে অসুস্থ হয়ে পড়ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, বুধবার বিকেলে একসঙ্গে প্রায় ২৫ জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে তেমন কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি। এরই মধ্যে অনেক ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। দু-একজনের সমস্যা তুলনামূলক বেশি থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের অসুস্থতা মনস্তাত্ত্বিক সমস্যাজনিত কারণেও হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

একসঙ্গে এত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অসুস্থতার সঠিক কারণ জানতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews