সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

-
মোঃ গোলাম মোস্তফা | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল তৈরি হতে পারে এমন স্থানে জমে থাকা আবর্জনা ও পানি অপসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের মাঝেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।

উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম শান্তর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল কমানো সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জনকল্যাণে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যুবদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews