রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের আরএমওর মতবিনিময় সভা

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সদ্য যোগদানকৃত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল (বাপ্পী)-এর সঙ্গে জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল (বাপ্পী)।

মতবিনিময় সভায় জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগান, সাধারণ সম্পাদক শামীম কাদির, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাংবাদিক আবদুল আলিম, আলমগীর চৌধুরী, মোমেন মুনি, খ. ম. আব্দুর রহমান রনি, মাশরেকুল আলম, রাশেদুজ্জামান, রবিউল ইসলাম রুবেল, শাহিদুল ইসলাম সবুজ ও আরাফাত রহমান মুনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা বক্তব্য দেন।

সভায় জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও রোগীদের মধ্যে সমন্বয় এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আরএমওর সামনে তুলে ধরেন। রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তা এবং হাসপাতালের পরিবেশ নিয়ে তারা নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে দায়িত্বশীলভাবে তুলে ধরার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদ্য যোগদানকৃত আরএমও ডা. আশিক আহমদ জেবাল (বাপ্পী)। তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। চিকিৎসক, রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় থাকলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার কথাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকরা হাসপাতালের চিকিৎসাসেবার উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। ভবিষ্যতেও হাসপাতাল কর্তৃপক্ষ ও গণমাধ্যমের মধ্যে এ ধরনের মতবিনিময় ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews