রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

পাঁচবিবিতে শ্রেণিকক্ষে হঠাৎ ৫ শিক্ষার্থী অসুস্থ

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পাঁচ ছাত্রী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। পরে শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় অসুস্থ ছাত্রীদের মহীপুর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরের পর বিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ক্লাস চলার একপর্যায়ে কয়েকজন ছাত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে তাদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নিয়মিতভাবে শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ কয়েকজন ছাত্রী মাথা ঘুরে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি দেখে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। পরে শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় অসুস্থ ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, অসুস্থ ছাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা ভালো আছে এবং ভয়ের কোনো কারণ নেই। প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক সমস্যার কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগের দিন উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের ২৫ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে একই ধরনের ঘটনায় অল্প সময়ের ব্যবধানে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও চিকিৎসকদের পরামর্শ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews