রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

ফুটপাতে কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা

আব্দুল কাদের।।জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ফুটপাতের ওপর সারি সারি সাজানো সবুজ চারা গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, জবা ও বকুল কী নেই সেখানে! এই সবুজের পসরা নিয়ে গত ২০ বছর ধরে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে বসছেন চারা বিক্রেতা বেলাল হোসেন। বেলাল হোসেনের জন্ম নওগাঁ জেলার পাহাড়পুর সোমপুর বিহার এলাকায়। ছোটবেলা থেকেই গাছের প্রতি তার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই নিজ উদ্যোগে গড়েছেন একটি নার্সারি। নিজের নার্সারিতেই তিনি বিভিন্ন জাতের ফল-ফুলের চারা উৎপাদন করেন। বেলাল বলেন, তার নার্সারিতে সকল প্রকার দেশি-বিদেশি ফল ও ফুলের চারা পাওয়া যায়। ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, জাম, লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা, নারিকেল ও বরই। আর ফুলের মধ্যে রয়েছে- জবা, গোলাপ, মাধবীলতা, পলাশ, টগর, রজনীগন্ধা ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা। আর এসব চারা তিনি বিক্রি করেন একদম সুলভ মূল্যে।

তিনি বলেন, প্রায় ২০’বছর আগে থেকে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে ফুটপাতেই আমার নার্সারিতে উৎপাদন করা বিভিন্ন প্রকারের ফল-ফুলের চারা গাছ সুলভ মূল্যে বিক্রি করে আসছি। মানুষের হাতে কম দামে চারা তুলে দিতে পারলে ভালো লাগে।

স্থানীয়রা জানান, বেলালের কাছ থেকে চারা কিনে অনেকেই বাড়ির আঙিনা, ছাদ ও বাগান করছেন। তার চারার মান ভালো এবং দামও নাগালের মধ্যে হওয়ায় ক্রেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

২০ বছর ধরে ফুটপাতে বসে সবুজ গাছের চারা বিক্রয় করায় বেলাল হোসেন এখন পাঁচবিবির মানুষের কাছে একজন পরিচিত হয়েছেন। তার এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews