কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা, ভ্যান শ্রমিক দলের (রেজিস্ট্রেশন নং-৪৪৭০) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম।
কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি এ.বি. সিদ্দিক মেম্বারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মো. খাইয়ুম মিয়া।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অটোরিকশা-ভ্যান শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান