সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

লালপুরে পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু

-
শাকিব আহম্মেদ ।। লালপুর উপজেলা (নাটোর) / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)। তারা ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাড়ির পাশের পুকুরের কাছে খেলতে যায় দুই ভাই-বোন। একপর্যায়ে কোনোভাবে তারা পানিতে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়।

আপন দুই ভাই-বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোকের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews