রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক

-
আব্দুল কাদের।।জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাই ও সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কালাই উপজেলার টাকাহুত মধুবন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধার হেলাল উদ্দিন (৩০), বগুড়ার শারমিন (২৬) ও জয়পুরহাট সদরের বাবু কর্মকার (৪৫)।

অন্যদিকে, একই এলাকায় পৃথক অভিযানে ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রুহুল আমিন (৪০) ও ফাহিম (২৬) নামে আরও দুজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ তাদের মধ্যে একজনকে তিন মাসের এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ২০০ টাকা জরিমানা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews