
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার সরদারপাড়া গ্রামের ১৭ বছর বয়সী জাকির হোসেন সোহাগ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। পড়াশোনা শেষ করে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তার। তবে সেই স্বপ্নের পথে হঠাৎ বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ব্রেইন টিউমার।
সোহাগ সরদারপাড়া গ্রামের সাবেক চেন মাস্টার সিরাজুল ইসলামের ছেলে। সম্প্রতি চিকিৎসকেরা তার ব্রেইন টিউমার শনাক্ত করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার।
কিন্তু নিম্নআয়ের পরিবারের পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে সোহাগের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সামান্য সহযোগিতাও সোহাগের চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে। একটি তরুণ জীবন বাঁচাতে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোহাগের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে তার বাবার বিকাশ নম্বরে যোগাযোগ করা যেতে পারে: ০১৭৪৮৩৫৬৭৫০।
এ ছাড়া যারা সরাসরি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছেন না, তাদের সোহাগের চিকিৎসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে পরিবার। একটি শেয়ারও হয়তো সোহাগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোহাগের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে তার পরিবার।