রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

দেশের অস্থিতিশীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ডোমারে বিএনপির প্রতিবাদ সমাবেশ

-
মোঃ মুজাদিদে আলফেছানি ।। ডোমার উপজেলা / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশে অস্থিতিশীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে নীলফামারীর ডোমারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু ও সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমনের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যেকোনো ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews