রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

-
এম এ শরিফ ।। বোরহানউদ্দিন প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার লোকমান হোসেন বোরহানউদ্দিন উপজেলার পদ্মা মনসা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থানার মামলা নং-১৩(৭)১২-এর একটি মাদক মামলায় মোঃ লোকমান হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি মাছের ঘেরে অভিযান চালায় পুলিশ। এসআরপি-৮ ভোলা ক্যাম্প ও বোরহানউদ্দিন থানার এএসআই মো. নাজির হোসেনের নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews