রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে খানসামায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

-
মো: গোলাপ হোসেন ।। দিনাজপুর জেলা / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পাকেরহাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কাম্য নয়। দেশের স্বাভাবিক পরিবেশ ও মানুষের নিরাপত্তার স্বার্থে সব ধরনের সন্ত্রাস ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

পরে পাকেরহাট এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশকে ঘিরে পাকেরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews