রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি

-
লালপুর (নাটোর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে নয় মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে জানালা ভেঙে অফিসে প্রবেশ করে কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে চোরেরা। এ সময় একটি লকারের তালা ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নৈশপ্রহরী অফিস থেকে চলে যাওয়ার পর বেলা ১১টার আগেই চোরেরা জানালা ভেঙে অফিসের ভেতরে প্রবেশ করে। তারা তাঁর কক্ষের অল-ইন-অল পিসির হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং নাজির কাম হিসাবরক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায়।

তিনি আরও জানান, চোরেরা অফিসের একটি লকারের তালা ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করেছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশও খুলে নিয়ে গেছে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একই অফিসের কাম হিসাবরক্ষকের কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়। ওই ঘটনাতেও জানালা ভেঙে অফিসে প্রবেশ করেছিল চোরেরা। আগের চুরির ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে রয়েছে বলে জানান আবীর হোসেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি নতুন ঘটনারও তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews