রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

শাহজাদপুরে কৃতি দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

-
মোঃ শরিফুল ইসলাম ।। শাহজাদপুর প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা মহিলা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাড়কোলা মহিলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক এস এম শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বেলাল হোসেন, শাহজাদপুর পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম এবং শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মো. রুহুল আমিন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের অভিনন্দন জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা মেনে চলা এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বক্তারা অভিভাবকদেরও সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews