রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

-
ওসমান গনি ।। খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম মধ্য বানছড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, চিকিৎসাসেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ চিকিৎসা সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়। দুর্গম এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের মধ্য বানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৪ বেংগল-এর দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, পিএসসির নির্দেশনায় আয়োজিত ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন।

চিকিৎসা সহায়তা ক্যাম্পে দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার ও আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দিন এবং ক্যাপ্টেন সাকলাইনসহ সেনাবাহিনীর মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় নারী, শিশু ও বয়স্কসহ দুই শতাধিক রোগীকে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

দুর্গম মধ্য বানছড়া এলাকায় আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সেনাবাহিনীর মেডিকেল টিমের সদস্যরা রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক সমস্যার বিষয়ে জানতে চান এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।

চিকিৎসা ক্যাম্পে দীঘিনালা সেনা জোন থেকে সম্প্রতি প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ নেওয়া সুষ্মিতা আক্তার ও শাহিনুর বেগমও দায়িত্ব পালন করেন। তারা চিকিৎসা নিতে আসা রোগীদের রক্তচাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সুষ্মিতা আক্তার বলেন, তিনি দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে মানুষের সেবায় কাজ করতে পারছেন। মানুষের সেবায় কাজ করতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

মধ্য বানছড়া এলাকার বাসিন্দা স্নেহ রঞ্জন চাকমা (৬০) বলেন, দুর্গম এলাকার অধিকাংশ মানুষ অসহায় ও দরিদ্র। অভাবের কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এ ছাড়া দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পাওয়াও বেশ কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর চিকিৎসকরা দুর্গম এলাকায় এসে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করায় তারা উপকৃত হয়েছেন। এ উদ্যোগের জন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবার দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারে না। এ অবস্থায় সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় এলাকায় চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় সাধারণ মানুষ সহজেই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

স্থানীয়রা এ ধরনের মানবিক কার্যক্রমের জন্য দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews