রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ক্ষেতলালে ব্রিজ ধসে যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

-
আব্দুল কাদের ।। জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল-দুপচাঁচিয়া সংযোগ সড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ব্রিজের ছাদ ধসে পড়ায় দীর্ঘদিন ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ, পথচারী ও স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি ভাঙা ব্রিজটির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভাসিলা-ফুলদিঘী হয়ে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে দুপচাঁচিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়কের দৌলতপুর আকন্দের পুকুর এলাকায় ব্রিজটির ছাদ ধসে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামত না হওয়ায় ব্রিজটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে এ পথে ভারী যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতেন। বর্তমানে ব্রিজটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য হাট-বাজারে নিয়ে যেতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এতে সময় ও পরিবহন খরচ দুটোই বেড়ে যাচ্ছে বলে জানান তারা।

শুধু কৃষিপণ্য পরিবহন নয়, এলাকায় চলমান নতুন রাস্তা নির্মাণের কাজও ব্রিজটির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। নির্মাণসামগ্রী বহনকারী ভারী যানবাহন ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে না পারায় নির্মাণকাজে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে রাস্তা নির্মাণকাজও বর্তমানে বন্ধ রয়েছে।

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, বিদ্যালয়ের পাশে ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রতিদিনই পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অসাবধানতার কারণে এ স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং কেউ কেউ গুরুতর আহত হচ্ছেন। শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ব্রিজটি দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানান তিনি।

ভাঙা ব্রিজের পাশের পাকা রাস্তা নির্মাণকাজের ঠিকাদার নুরন্নবী বলেন, ক্ষেতলাল-ভাসিলা সড়কের দৌলতপুর আকন্দের পুকুর এলাকায় ব্রিজটি ভেঙে যাওয়ায় নির্মাণসামগ্রী বহনকারী গাড়ি চলাচল করতে পারছে না। ফলে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় মালামাল আনা-নেওয়া সম্ভব হচ্ছে না এবং বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এসএম রাজিব হোসেন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার বিষয়টি তিনি অবগত আছেন। উপজেলা সমন্বয় সভায় ব্রিজটি সংস্কার ও মেরামতের বিষয়টি উত্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দ্রুত ব্রিজটি সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, ব্রিজটি দ্রুত সংস্কার করা হলে একদিকে যেমন যানবাহন চলাচল স্বাভাবিক হবে, অন্যদিকে কৃষিপণ্য পরিবহন ও চলমান সড়ক নির্মাণকাজও গতি পাবে। একই সঙ্গে পথচারী ও শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকিও কমবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews