রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ঘিওরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

-
মুহাম্মদ সুজন মোল্লা, ঘিওর উপজেলা (মানিকগঞ্জ)প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘিওর উপজেলার পশ্চিম জাবরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে খোরশেদ আলমের নিজ বাড়িতে রাব্বি খান ও রাব্বি মোল্লাকে নিয়ে গাঁজা সেবনের ঘটনা শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে খোরশেদ আলম ও রাব্বি খান নিজেদের দীর্ঘদিনের গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন বলে অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলায় আসামি থাকার এবং এর আগে মাদক মামলায় শাস্তি পাওয়ার তথ্যও আদালতের কার্যক্রমে উঠে আসে বলে জানানো হয়েছে।

এ ছাড়া রাব্বি খানের পরিবারের পক্ষ থেকে তার আচরণ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছিল বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

অভিযানে দলবদ্ধভাবে গাঁজা সেবন এবং সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত খোরশেদ আলম ও রাব্বি খানকে প্রত্যেককে ১ বছর ১০ মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে রাব্বি মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়দের মধ্যেও মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews