রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

করিমগঞ্জে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

-
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)।। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

করিমগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যারা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা চত্বরের বিভিন্ন স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, সরকারের চলমান বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং উপজেলা চত্বরকে সবুজায়নের আওতায় আনার উদ্যোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানান

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews