রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত

ডোমারের বামুনিয়ায় বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

mijanur rohman
ডোমার প্রতিনিধি: মো. মুজাদিদে আলফেছানি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পরিবেশ রক্ষা ও তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার ৫ নম্বর বামুনিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আয়োজন করা হয় একটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি বামুনিয়া ইউনিয়নের দারুল হেদায়া হাফেজী মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সদস্য রেজওয়ানুল করিম সাজি। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইমরানুল হক আনোয়ার।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা লোকমান হোসেন লাভলু, রাকিব আল আকাশ, রিপন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা ও চারা রোপণ শেষে স্থানীয় বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পরে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতন রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews