রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৬০ কেজি পাট ফেলে পালাল চোরাকারবারিরা

mijanur rohman
লালমনিরহাট স্টাফ রিপোর্টার মোঃ মফিজুল ইসলাম / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৬০ কেজি পাট ফেলে পালাল চোরাকারবারিরা
লালমনিরহাট স্টাফ রিপোর্টার মোঃ মফিজুল ইসলাম
তারিখ: ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দীঘলটারী সীমান্তে সকাল আনুমানিক ৭টা ৪৮ মিনিটে বিজিবির ঝটিকা অভিযান। বিজিবির উপস্থিতি টের পেয়েই পাট ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ১৬০ কেজি দেশি পাট উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে দীঘলটারী বিওপির সদস্যরা। অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা দ্রুত সটকে পড়ে।
পরে সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬০ কেজি দেশি পাট জব্দ করা হয়। উদ্ধারকৃত পাটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তে বিজিবির এমন তৎপরতায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews