রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

-
ছালেহ আহমদ | বিশ্বনাথ ,উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর মাদরাসার কনফারেন্স হলে হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ ও জিএস মো. লায়েক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীন শিক্ষার্থী হাফিজ জাকওয়ান আহমদ। পরে না’তে রাসূল ﷺ পরিবেশন করেন মারজান রুহী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ছালেহ আহমদ বেতকোনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নসীহত ও সবক প্রদান করেন উস্তাযুল উলামা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা শফিকুর রহমান ছাহেব পাকিছিড়ি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেব।

অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও দ্বীনি শিক্ষায় এর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা বৃহত্তর সিলেট অঞ্চলে দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। নবীন শিক্ষার্থীদের ইলমি ও আমলি তারবিয়াতের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম, ইতিহাস ও ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সবক প্রদান অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনুর হুসেন বিপ্লব এবং প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) শাহি।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক চরিত্র গঠন, দ্বীনি জ্ঞান অর্জন এবং মাদরাসার নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ হুসাইনিয়া ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews