
জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম।
সভায় বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান