রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

লালমনিরহাটে সরকারবিরোধীদের সমালোচনা করে যা বললেন ত্রাণমন্ত্রী

-
নিউজ ডেস্ক ।। জনতার দেশকণ্ঠ / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে বিরোধীরা সরকার পতনের কথা বলছে। তাঁর দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের পতনের কথা বলা তাদের রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ।

শুক্রবার বিকেলে লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ‘ভুট্টা চত্বর’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, কারও দয়ায় নয়। তাই এক দফা কিংবা দশ দফা দিয়ে কোনো লাভ হবে না। বিরোধীদের সংসদে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সংসদে কথা বলার সুযোগ উন্মুক্ত করেছে।

সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির কোনো চেষ্টা হলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষিপণ্যকে কেন্দ্র করে শিল্প-কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের সহজ শর্তে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

লালমনিরহাটের ভুট্টাকে কেন্দ্র করে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের শিল্প স্থাপিত হলে কৃষকরা উৎপাদিত ভুট্টার ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

সার সরবরাহ প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, সরকার সময়মতো কৃষকদের কাছে সার পৌঁছে দিয়েছে। দেশে সার নিয়ে কোনো সংকট নেই দাবি করে তিনি বলেন, একটি মহল সার সংকটের কথা বলে অপপ্রচার চালাচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বক্তব্য

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews