রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

ঐতিহ্যবাহী পাঁচবিবি রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় আয়োজিত শান্তিপূর্ণ এ মানববন্ধনে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, ট্রেনযাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সভাপতি রবিউল ইসলাম। বক্তারা বলেন, পাঁচবিবি একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে ট্রেনে যাতায়াত করেন। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। তাই জনসাধারণের সুবিধার্থে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সড়াইল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পাঁচবিবি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বাপ্পি, সহকারী অধ্যাপক শেরশাহ আকন্দ, সহকারী অধ্যাপিকা কৃষ্ণকুমারী, সহকারী অধ্যাপক আব্দুল মমিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, কোরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক পলাশ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান, সোলায়মান আলী ও সাবেক ইউপি সদস্য এজবাটুল।

এ ছাড়া মানববন্ধনে বিশিষ্ট চাল ব্যবসায়ী রহমত, ধান-চাল ব্যবসায়ী নুর আলম সিদ্দিক, কাপড় ব্যবসায়ী আহসান হাবীব, মুরাদ, বার্জার রঙের রংপুর জোনের কর্মকর্তা ফিরোজ হোসেন ফাইনসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, ট্রেনযাত্রী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঁচবিবি রেলস্টেশনে উল্লিখিত ট্রেনগুলোর যাত্রাবিরতির ব্যবস্থা করার জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews