রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পাঁচবিবিতে যৌথ অভিযানে ১৬৯ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা মধ্যপাড়া এলাকায় বিজিবি, এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত আরও এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার উচনা মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের আরও দুটি টহলদল যৌথভাবে অভিযানে অংশ নেয়।

আটক মো. রবিউল ইসলাম উচনা মধ্যপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ১৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৫০ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রাহেদ ওরফে গনো (৪০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, হাটখোলা সীমান্তবর্তী এলাকায় আটক মাদক কারবারিদের দেওয়া তথ্য এবং স্থানীয় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে উচনা মধ্যপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews