রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পাঁচবিবিতে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত আসামি আটক

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আটাপাড়া বিওপির যৌথ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তমির উদ্দিন (নাম) নামে এক তালিকাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সালুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৪/৬-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুবেদার আলাউদ্দীনের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল অভিযান চালায়। এ সময় সালুয়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে তমির উদ্দিনকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মটোরোলা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, দুটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিমকার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিমকার্ড ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।

পরে আটক তমির উদ্দিন ও জব্দ করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews